• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

শহিদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধি / / ৩১ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁয় শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তির মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা।

শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেল ৩টায় নওগাঁ শহরে মানাপ নওগাঁ জেলা শাখার কার্যালয়ে এই ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকারের নেতৃত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানাপ নওগাঁর সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ মো. মোফাখখার হোসেন পথিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, বিশিষ্ট সমাজসেবক এস এম শহিদুল আলম, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক মো. নবীর উদ্দিন এবং সাংবাদিক মো. মেহেদী হাসান অন্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকার বলেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা নাট্য মঞ্চায়নের পাশাপাশি মানবতার সেবায় ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে মানুষের পাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবতার কল্যাণে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় মানাপ নওগাঁ জেলা শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবেয়া খাতুন বেলি, নুরে আলম, ইবনুল সাঈদ ইমন, মারুফ হোসেন, অভিজিৎ দাস, রায়হান উদ্দিন, সোহেল হোসেন, আফিয়া, মিনা, রুহুল আমিন, বাপ্পি, বাচ্চু মিয়া, শাহিন হোসেন, সোহরাফ হোসেনসহ মানাপ পৌরসভা, শৈলগাছী ইউনিয়ন, শিকারপুর ইউনিয়ন ও হাপানিয়া ইউনিয়নের সদস্য ও নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category