• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটের নতুন পরিচালক রাশেদ আনোয়ার

অনলাইন ডেস্ক / / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কিডনি এবং ইউরোলজি চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা, বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার।

২৫ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তার যোগদানপত্র গ্রহণপূর্বক তার নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। এর আগে তিনি এই হাসপাতালে নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

ডা. রাশেদ আনোয়ার ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি) থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন।

কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ হিসেবে গত ২০ বছরের বেশি সময় ধরে বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে যাচ্ছেন ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার। এসব বিষয়ে তার একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন জার্নালে। এর আগে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগ, ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজিস্ট হিসাবে কর্মরত ছিলেন।

ডা. রাশেদ আনোয়ার নিউজ টোয়েন্টিফোরকে বলেন, কিডনি এবং ইউরোলজি চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত সরকারি এই হাসপাতালকে অনন্য উচ্চতায় নিতে চান। এখানে কিডনি এবং ইউরোলজির সমন্বিত চিকিৎসা হবে সবচেয়ে কম খরচে। তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category