জানা যায়, সাগর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর আওতায় সাভার থানাধীন মজিদপুর এলাকায় বসবাস করতেন। তিনি সাভারের বিরুলিয়া রোডে অবস্থিত গ্লোভাল আউটওয়্যার লিমিটেডে (আজিম গ্রুপ) কর্মরত ছিলেন। মাত্র কয়েক দিন আগে তাকে শ্রমিক আন্দোলনে যোগ দেওয়ার কারণে চাকরি থেকে ছাঁটাই করা হয়। এছাড়া গার্মেন্টস কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তিনি একজন আসামি ছিলেন।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই মতিয়ার বলেন, দুপুরে খবর পেয়ে শিকল লাগানো শয়নকক্ষ থেকে রশিতে ঝুলে থাকা সাগরের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সাভার মডেল থানায় নিয়ে আসি। এ সময় তার স্ত্রী মিতু আল-মুসলিম গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। তাদের একটি সন্তান রয়েছে।
তিনি বলেন,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৮টায় লাশ নিয়ে রাজবাড়ী রওনা দিয়েছেন স্বজনরা।







