• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

আশুলিয়ায় মাদক ব্যবসায়ী ‘কোটিপতি মানিক’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / / ৩৮ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. মানিক ওরফে কোটিপতি মানিককে (৩৭) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মানিক ওরফে কোটিপতি মানিক ঢাকার আশুলিয়ার কুরগাঁও (পুরাতন পাড়া) এলাকার মৃত আইয়ুব আলী পাঠানের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার মানিক একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে ৮টি মাদক মামলা ও ১টি জিআর ওয়ারেন্ট রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় (নং-৪৭) আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category