ইরানে আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত আজ শুক্রবার (১০ এপিল এ বিক্ষোভ মিছিল ‘ওয়ার্ল্ড মুসলিম মোহাজির রাইটস’-এর চেয়ারম্যান আবদুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।
এ সময় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন সংগঠনটির নেতা মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হাসান প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ী ইরানকে আমরা অভিবাদন জানাই। আজ ইমাম আলী খামেনির শাহাদাতের ৪০তম দিনে তাঁর শহীদি আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি-সহ ইরানের সকল শহীদের পবিত্র রক্ত ও আত্মত্যাগ আমাদের মুক্তির অনুপ্রেরণা।






