• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক / / ২৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রাজধানীর বনানীর কাঁচাবাজার সংলগ্ন ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর ১১ তলা ভবনের ৯তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনটির ৯তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

পরবর্তীতে পর্যায়ক্রমে মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার পর ভবনের সব বাসিন্দা নিরাপদে বের হতে সক্ষম হন। তবে আগুন নিয়ন্ত্রণের সময় তা ভবনের ৮ম ও ১০ম তলাতেও ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ১১তলায় একটি কাপড়ের গুদাম ছিল। মাগরিবের আজানের পর আগুনের মাত্রা কম থাকলেও পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে বারিধারা থেকে দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দিয়ে মোট ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category