• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ

সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করলেন চিফ হুইপ

অনলাইন ডেস্ক / / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে সংসদের পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান। এসময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে চিফ হুইপের বক্তব্য সমর্থন করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এরপরই চিফ হুইপ একটি কবিতা পাঠ করেন। তবে কবিতাটি কার লেখা, তা তিনি উল্লেখ করেননি।

সংসদে চিফ হুইপের আবৃত্তি করা কবিতাটি:

‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,

নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল

কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।

তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ

বললেন, উই হ্যাভ আ প্ল্যান

তাঁর দৃঢ়তা ছিল পাহাড়ের মতো

কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো

বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে

এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম

এই দেশের নাম, বাংলাদেশের নাম

নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা

আশা জাগিয়ে তোলা।’

চিফ হুইপের এ কবিতা আবৃত্তির পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।’

এদিকে, সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিফ হুইপ বলেন, ‘টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। তার জন্য আমি আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category