• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ

অনলাইন ডেস্ক / / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সাবেক অধিনায়কদের সম্মানার্থে দারুণ এক আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের ক্যাপ্টেনস’ কার্ড দিচ্ছে বিসিবি।

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী— উভয় বিভাগের সাবেক অধিনায়কদের জন্য চালু করা হয়েছে বিশেষ সম্মাননা ‘ক্যাপ্টেনস’ কার্ড’।

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। এবার অধিনায়কদের সম্মানার্থে করা হলো বিশেষ আয়োজন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সন্ধ্যা ৬টা থেকেই জড়ো হতে থাকেন অতিথিরা। সাবেক ও বর্তমান অধিনায়কদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটার ও কোচরাও। রয়েছেন বোর্ডের অ্যাডহক কমিটির সদস্যরাও। ক্যাপ্টেনস কার্ড হোল্ডারদের জন্য ক্রিকেটাঙ্গনে নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখবে বিসিবি।

সব সাবেক অধিনায়কদের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের মতোই হেলথ ইন্স্যুরেন্স সুবিধা থাকবে বলে জানিয়েছেন তামিম। তিনি বলেন, এই উদ্যোগের আওতায় যারা একসময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

‘ক্যাপ্টেনস কার্ড আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ, বিপিএল সবকিছুর স্টেডিয়াম পাস হিসেবে কাজ করবে অধিনায়কদের জন্য। কেউ সিক হলে বিসিবির মেডিকেল টিম সবসময় অ্যাভেইলেবল থাকবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না।’

তামিম আরও জানান, সাকিব, মাশরাফী, ফারুক, পাইলট, বুলবুল, দুর্জয়ের মতো যেসব সাবেক অধিনায়ক বর্তমানে উপস্থিত নেই, তাদের জন্যও ‘ক্যাপ্টেনস’ কার্ড প্রস্তুত রাখা হয়েছে।

‘সব ক্যাপ্টেনের জন্য হেলথ ইন্সুরেন্স থাকবে ন্যাশনাল টিমের মতো। সাকিব, মাশরাফী, ফারুক, পাইলট, বুলবুল, দূর্জয় যারা অ্যাভেইলেবল নয়, তাদের কার্ডও রেডি।’

এই উদ্যোগের মাধ্যমে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা অধিনায়কদের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চায় বিসিবি। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটাররা শুধু মাঠেই নয়, দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাদের সেই অবদানকে স্মরণীয় করে রাখতেই বিসিবির এমন আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category