• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ

মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ

অনলাইন ডেস্ক / / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। মাউশির মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদে থাকবেন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল (৩১৭৪)-কে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো।

এর আগে গত ১৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে থাকা বি. এম. আব্দুল হান্নানকে ওএসডি করা হয়। ওই সময় একই প্রজ্ঞাপনে ১৩ শিক্ষা ক্যাডরকে একযোগে বদলি করা হয়। এরমধ্যে ছয় শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ওএসডি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category