• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ
লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবার ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠলো সোমালিয়া ব্রাজিলের শিক্ষকদের টি-শার্টে লেখা ‘সংগ্রাম কর একজন ইরানির মতো’

‘কান্না না থামাইলে মাইরা ফালামু’—শেষ পর্যন্ত মায়ের সামনেই হত্যা

অনলাইন ডেস্ক / / ৯ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাজধানীতে ৩ মাসের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে সৎবাবার বিরুদ্ধে। লিশ অপূর্ব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শিশুটির মা রাজিয়া খাতুন দারুস সালাম থানায় অপূর্বর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

শিশুটির মা অভিযোগ করেন, অপূর্ব শিশুটির মুখ চেপে ধরে বলেন—‘বাচ্চার কান্না থামা, না হলে কিন্তু মাইরা ফালামু’। শেষ পর্যন্ত মায়ের সামনেই শিশুকে হত্যা করা হয়।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে রাজধানীর দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় ‘হত্যার’ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ওসি এসএম জাকারিয়া বলেন, অপূর্ব তার স্ত্রী ও ছেলেশিশুকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ভোরে শিশুটি মায়ের পাশে বিছানায় কান্নাকাটি করছিল। এ সময় অপূর্ব তার স্ত্রীকে কান্না না থামালে শিশুকে মেরে ফেলবেন বলে হুমকি দেন। শিশুর কান্না বন্ধ না হওয়ায় অপূর্ব তার মুখ চেপে ধরেন। পরে দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়। এ সময় শিশুটির মা রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন এসে অপূর্বকে আটক করেন এবং তাকে থানায় সোপর্দ করেন।

এলাকায় গিয়ে দেখা যায়, রাজিয়ার চিৎকারে ভারী এলাকা। তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে—শিশুটির বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে সপ্তাহখানেক আগে মাদক ব্যবসায়ী অপূর্বকে বিয়ে করেন তার মা রাজিয়া।

ওসি জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category