জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, ক্যালেন্ডারের পাতায় ছুটির বিন্যাস এমন এক সমীকরণ তৈরি করেছে, যাতে মাত্র দুদিনের কৌশলী ছুটিতেই টানা ১১ দিনের এক বিশাল অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের দীর্ঘতম এবং স্বস্তিদায়ক ছুটি।
যেভাবে মিলবে ১১ দিন
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি নির্ধারিত রয়েছে। কিন্তু এই ছুটির দুই প্রান্তের সাপ্তাহিক ও ঐচ্ছিক ছুটিকে এক সুতোয় গাঁথলেই কেল্লাফতে!
ছুটির হিসাবটি হবে নিম্নরূপ:
শুরুতে সাপ্তাহিক ছুটি: ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
মাঝের কৌশল: যদি কোনো চাকরিজীবী ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ছুটি শুরু হবে ২২ মে থেকেই।






