• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল

অনলাইন ডেস্ক/ / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

অনুমোদন ও সফটওয়্যার পুরোপুরি ডেভলপ না হওয়া এবং প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার উদ্বোধন কার্যক্রম আটকে গেছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, গত শনিবার শিক্ষকদের বদলি সফটওয়্যার উদ্বোধনের কথা থাকলেও সেটি করেনি মন্ত্রণালয়। এর পরিবর্তে সফটওয়্যারে আরও কিছু যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই নির্দেশনা আমলে নেয়নি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। সফটওয়্যার ডেভলপ না হলে বদলি চালু করা সম্ভব হবে না।

সূত্রের তথ্য বলছে, শুধু সফটওয়্যার ডেভলপই নয়; বদলি সফটওয়্যার উদ্বোধনের পূর্বে এটি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। এই কাজটি করবেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এরপর আনুষ্ঠানিকভাবে বদলি কার্যক্রম শুরু হবে। কবে নাগাদ এই কার্যক্রম শুরু হবে সে বিষয়ে স্পষ্ট করে বলতে পারেনি সূত্রটি।

নাম অপ্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘গত শনিবার বদলি সফটওয়্যার উদ্বোধন হবে বলে আমরা আশাবাদী ছিলাম। তবে সফটওয়্যারে কিছু ত্রুটি ধরেছেন শীর্ষ কর্মকর্তারা। এছাড়া প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বদলি সফটওয়্যারে ইনক্লুড দিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। এজন্য বদলি কবে চালু হবে সে বিষয়টি স্পষ্ট করে বলা যাচ্ছে না।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বদলির বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করতে হবে বলে জানান। ফলে বদলি চালু করতে হলে এই বিষয়টিরও সুরাহা হতে হবে। সার্বিক বিষয় বিবেচনায় বদলি চালু হতে আরও সময় লাগবে বলেও জানান এ কর্মকর্তা।’

গত শনিবার বদলি সফটওয়্যার উদ্বোধন নিয়ে ডাকা সভায় সফটওয়্যারের ১৪টি ধাপ প্রদর্শিত হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানপ্রধানদের জন্য চারটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপে সফটওয়্যারের লিংকে প্রবেশ করার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ধাপে সংশ্লিষ্ট প্রধানকে দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সফটওয়্যারে লগ-ইন করতে হবে।

সঠিকভাবে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করার পর তৃতীয় ধাপে বদলি সফটওয়্যারের ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। চতুর্থ ধাপে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category