• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে টায়ার ফেটে রাস্তা ছেড়ে খাদে পড়লো যাত্রীবাহী বাস কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তর শুরু সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সাগরিকায় মেঘ-বৃষ্টির দাপট, শুরু হতে দেরি দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা, গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা লুট হওয়া এক রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছেন র‍্যাব-১১

টায়ার ফেটে রাস্তা ছেড়ে খাদে পড়লো যাত্রীবাহী বাস

অনলাইন ডেস্ক | / ১৭ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতি ও সামনের টায়ার বাস্ট হয়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়ার মালেক বাজার এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে অন্তত বিশজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এতে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার হয়নি বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category