• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির ও পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন প্রবাসীদের দুয়ারে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ! বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৫ কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস

অনলাইন ডেস্ক/ / ৪২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এক ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন পরিমল চন্দ্র দাস। স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদের পর ৫ লিটার গরুর দুধ দিয়ে জনসম্মুখে গোসল করে নিজের নতুন জীবনের সূচনা করেন তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র দাসের সঙ্গে ২০০৯ সালে পারিবারিকভাবে বিয়ে হয় তার স্ত্রীর। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। সময়ের সঙ্গে সেই বিরোধ বাড়তে থাকে। দুই পরিবারের পক্ষ থেকে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত গড়ায়।

দীর্ঘদিনের টানাপোড়েনের পর গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। পরে সোমবার, ২৭ এপ্রিল বিচ্ছেদের কাগজপত্র হাতে পাওয়ার পর পরিমল চন্দ্র দাস ৫ লিটার দুধ কিনে এনে জনসম্মুখে গোসল করেন।

এ বিষয়ে পরিমল চন্দ্র দাস বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন তিনি। কোনোভাবে সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আইনি পথ বেছে নিতে বাধ্য হন। বিচ্ছেদের পর নিজেকে মুক্ত মনে হচ্ছে। নতুনভাবে জীবন শুরু করার প্রতীক হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার বলেন, তাদের দাম্পত্য বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল এবং বিষয়টি ইউনিয়ন পরিষদে লিখিতভাবে ছিল। শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত স্বস্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ এমন আচরণকে সামাজিক দৃষ্টিকোণ থেকে অপ্রচলিত ও অতিরঞ্জিত বলে মন্তব্য করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category