আজ রোববার (১৭ মে) বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের সাতটি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান এ তথ্য জানান।
পুলিশ বলছে, লাশের টুকরোগুলো পলিথিনে মোড়ানো ছিল। স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পান। পরে তারা পুলিশে খবর দেন।
এ বিষয়ে এসআই আবু রায়হান বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পাসহ শরীরের খণ্ডিত টুকরোগুলো সেখানে ফেলে গেছে।







