• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

এবার বনশ্রীতে মাদরাসার বাথরুমে মিলল শিশুর মরদেহ

অনলাইন ডেস্ক/ / ৫১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি মাদরাসার বাথরুম থেকে আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদরাসার বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আব্দুল্লাহর মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২০ মে) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আব্দুল্লাহর বাবা প্রবাসে থাকেন। মাদরাসা কর্তৃপক্ষ তার বাবার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছে বলেও জানা গেছে।

নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে বনশ্রীর আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল এবং সেখানেই থাকত।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category