• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়

জহির মারুফ দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি : / ৫৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

কুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনে অশ্রুসিক্তে প্রাথমিক বিদ্যালয়ের অবসরে যাওয়া এক প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা। ফুল সজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়েছেন আয়োজকরা।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার উনঝুটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা অবসর জনিত ওই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উনঝুটি আদর্শ পাঠাগার, বিদ্যালয় ও স্থানীয়দের উদ্েযাগে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ নং গুনাইঘর উত্তর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারমান্যান মো. গোলাম মহিউদ্দিন জয়নালের সভাপতিত্বে এবং মো. ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকার গুলশান থানা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারন সম্পাদক এমএ আউয়াল খান। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রাহেলা মজুমদার, মো. কামরুজ্জামান ভূঁইয়া, মো. মফিজুল ইসলাম, সেলিনা আক্তার, সৈয়দা জামিলা বেগম, খোরশেদ আলম খান, তোফায়েল হোসেন খান, মিজানুর রহমান, সাংবাদিক মো. আবুল কালাম আজাদ প্রমূখ।
অবসরে যাওয়া বিদায়ি শিক্ষকের গোলাম মোস্তফা উনঝুটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৭ বছর দায়িত্ব পালন করেন। বিদায়ি শিক্ষককে ফুলের শ্রদ্ধায়, ভালোবাসায় এবং অশ্রুসিক্তে স্মৃতিচারণ এবং আবেগমাখা মানপত্রপাঠের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। একই সাথে উনঝুটি গ্রামের অবসরপ্রাপ্ত ১৫ শিক্ষককের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ফুল সজ্জিত একটি প্রাইভেট কারে করে প্রিয় শিক্ষকের. গোলাম মোস্তফাকে তার নিজ গ্রামের বাড়ি মধুমুড়ায় পৌঁছে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category