• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
দুই ম্যাচে মেসির ৫ গোল, বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির ও পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন প্রবাসীদের দুয়ারে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ! বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৫ কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার

শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া নিয়ে যা বলছে মাউশি

অনলাইন ডেস্ক | / ৪২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আসন্ন জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও সাড়ে ৭ শতাংশ বৃদ্ধির কথা থাকলেও এ বিষয়ে মন্ত্রণালয় থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অর্থ ও ক্রয় শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানিয়েছেন, ‘শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি জানা নেই। যখন এ সিদ্ধান্ত হয়েছিল, তখন আমি মাউশিতে ছিলাম না। আগামীকাল সোমবার বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারবো।’

গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

ওইদিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category