• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
দুই ম্যাচে মেসির ৫ গোল, বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির ও পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন প্রবাসীদের দুয়ারে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ! বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৫ কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার

৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক | / ৫০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই পত্রের মাধ্যমে শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার সব কলেজ প্রধানকে গত ৬ জুন বিষয়টি অবহিত করে।

রোববার (৭ জুন) দুপুর ১২ টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ওই শিক্ষার্থীদের আগামী ৮ জুনের মধ্যে কাগজপত্রসহ বোর্ডে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ও কলেজগুলোতে প্রেরিত পত্রে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য আগামী ৮ জুনের মধ্যে শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্রসহ (মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজ ভর্তির কাগজ) শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের এ সংক্রান্ত প্রেরিত পত্র শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category