• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

অনলাইন ডেস্ক | / ৫১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে কমিটির সভাপতি করা হয়।

আজ বুধবার (১০ জুন) সংসদে বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে এই কমিটি গঠন হয়। এসময় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

সংসদ-নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে বরগুনা-২ এর সংসদ সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মণি কমিটির প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির নয়জন সদস্য হলেন—ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, নাটোর-২ এম, রুহল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খান, নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার-২ মো. শওকতুল ইসলাম, মহিলা আসন-৬ মোসা. ফরিদা ইয়াসমিন, ঢাকা-১২ মো. সাইফুল আলম, শেরপুর-১ মো. রাশেদুল ইসলাম রাশেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category