• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় বিশ্বের প্রথম বিশেষায়িত কোয়ান্টাম কম্পিউটার নির্মাণ শুরু

অনলাইন ডেস্ক | / ২৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার মোরেটন বে এলাকায় বিশ্বের সবচেয়ে জটিল ও দুরূহ সমস্যার সমাধানে সক্ষম একটি বিশেষায়িত কোয়ান্টাম কম্পিউটার তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এ ঐতিহাসিক প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

অস্ট্রেলিয়ার ফেডারেল বিজ্ঞানবিষয়ক মন্ত্রী এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রকল্প দেশটির প্রযুক্তি সক্ষমতাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উচ্চমানের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

চিকিৎসা, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম এই প্রযুক্তি অস্ট্রেলিয়াকে বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্বে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সাইকোয়ান্টাম’-এর অন্তর্বর্তী প্রধান নির্বাহী ভিক্টর পেং বলেন, বাস্তব বিশ্বের জটিল সমস্যার সমাধানে সক্ষম কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা বর্তমানে অন্যতম বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ। তবে মোরেটন বে এলাকায় বিদ্যমান অবকাঠামো ও অনুকূল পরিবেশ এই প্রকল্পকে দ্রুত এগিয়ে নিতে সহায়তা করবে।

বিজ্ঞানীদের মতে, অস্ট্রেলিয়া ছোট দেশ হলেও কোয়ান্টাম পদার্থবিদের সংখ্যায় এগিয়ে থাকায় এই প্রযুক্তির কেন্দ্র হিসেবে উপযুক্ত। এ কারণে দেশটিকে এ প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে।

এ প্রকল্পে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ও কুইন্সল্যান্ড রাজ্য সরকার যৌথভাবে প্রায় ৯৪ কোটি অস্ট্রেলীয় ডলার বিনিয়োগ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category