• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

নাট্যকার রাজীব মণি দাসের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক | / ৪৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

আজ দেশের শোবিজ অঙ্গনের দর্শকপ্রিয়-কথাসাহিত্যিক, নাট্যকার ও গীতিকবি রাজীব মণি দাসের জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার জন্য কিছুটা ব্যতিক্রমী।

কর্মব্যস্ততার গণ্ডি পেরিয়ে এবারই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে (আমেরিকা) নিজের জন্মদিন উদযাপন করছেন গুণী এই সংস্কৃতিসেবী।

বর্তমানে নাট্য রচনার পাশাপাশি নাটক পরিচালনা নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। সবশেষ ঈদে তার রচনা ও পরিচালনায় চারটি একক নাটক প্রচারিত হয়ে বেশ প্রশংসিত হয়েছে।

সম্প্রতি নেপালের মনোরম লোকেশনে নতুন ৬টি নাটকের শুটিং করেছেন তিনি, যার মধ্যে ৫টি ইতোমধ্যে প্রকাশ পেয়ে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির অপেক্ষায় আরেকটি নাটকের নাম ‘পেটুক জামাই নেপালে’।

রাজীব মণি দাস একাধারে একজন নাট্যকার, গীতিকবি, ছোটগল্পকার, কবি ও ঔপন্যাসিক। দেশের নাট্যকারদের শীর্ষ সংগঠন ‘নাট্যকার সংঘ’-এর সাংগঠনিক সম্পাদক এবং ‘ডিরেক্টরস গিল্ডস’-এর একজন সদস্য তিনি।

এখন পর্যন্ত প্রায় ২৫০টির মতো একক ও ১৫টি ধারাবাহিক নাটক রচনা করেছেন তিনি। বিজ্ঞাপনের জগতেও তার পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত হয়েছে অসংখ্য কাজ। লেখক হিসেবে তার ঝুলিতে রয়েছে উপন্যাস ‘তাহার জন্য আর কোনো চিন্তা নাই’, বিজ্ঞানভিত্তিক শিশুতোষ উপন্যাস ‘মি. ব্রেইন’, ‘একপশলা বৃষ্টি’ এবং গল্প ‘বাবা’।

সাধারণ লেখার পাশাপাশি সমাজ সচেতনতামূলক কাজেও তার আগ্রহ প্রবল, বিশেষ করে অটিস্টিক শিশুদের বিকাশে সচেতনতামূলক কল্প-কাহিনি রচনা নিয়ে কাজ করছেন তিনি। এ ছাড়া বিভিন্ন রিয়েলিটি শো ও চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজীব মণি দাস ভূষিত হয়েছেন অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কারে। তার প্রাপ্ত সম্মানের তালিকায় রয়েছে ‘বাবিসাস অ্যাওয়ার্ড’, ‘ট্রাব অ্যাওয়ার্ড’, ‘সিজেএফবি অ্যাওয়ার্ড’ এবং আন্তর্জাতিক অঙ্গনের ‘মাদার তেরেসা স্মারক সম্মাননা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category