• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

প্রকাশ্যে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক | / ১৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে এক যুবকের গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার (২০ জুন) সকালের দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকার ‘ইয়ুনেস্কো’ পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পাঁচজনের একটি দল ওই কারখানার সামনে অবস্থান নেয়। তাদের মধ্যে এক যুবকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি রঙের টি-শার্ট পরা এক যুবক কারখানার সামনে থেকে সড়কের দিকে এগিয়ে আসছেন। ওই সময় তার পাশ দিয়ে সাধারণ পথচারীরা হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ যুবকটি প্যান্টের পেছনের পকেট থেকে একটি পিস্তল বের করে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর সড়ক ধরে সামনে এগিয়ে যাওয়ার সময়ও তাকে পিস্তল উঁচিয়ে আরও গুলি করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি পক্ষ বেশ কিছুদিন ধরে সক্রিয় রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category