• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

শাকিব বললেন—‘তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে’: মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক | / ৬৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

তবে কি আবারও বিয়ে করতে চলেছেন শাকিব খান? নাকি শুধুই ঠাট্টা। নিজ মুখেই শাকিব তার মাকে মিষ্টি জান্নাতের শ্বাশুড়ি আখ্যা দিয়েছেন বলে দাবি করেছেন মিষ্টি জান্নাত নিজেই।এ নিয়ে বিনোদন জগৎসহ সর্বত্র ফের নতুন বিতর্ক ও আলোচনার ঝড় উঠেছে ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে। একদিকে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে নতুন কন্যাসন্তানের আগমন, অন্যদিকে শাকিব খানকে নিয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাতের বিস্ফোরক মন্তব্য সব মিলিয়ে ওপার বাংলার বিনোদন অঙ্গন এখন সরগরম।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের ভেতর শাকিব খান ও মিষ্টি জান্নাতের একটি ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে এবার এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন মিষ্টি জান্নাত।

মিষ্টি জান্নাত বলেন, ‘বিমানের মধ্যে তোলা শাকিবের সঙ্গে আমার একটি ছবি ছড়িয়ে পড়েছিল। যে দিন এই ছবিটি তোলা হয়েছিল, সেই দিনই আমি শাকিবের বাড়ি গিয়েছিলাম। ও ওপর থেকে ওর মায়ের হাতের রান্না করা খাবার এনে আমাকে দিয়েছিল। আমার হাতে খাবার দিয়ে শাকিব বলেছিল, ‘এই নাও তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে’। আমার সহকারীদের জিজ্ঞাসা করলেই এর সত্যতা জানতে পারবেন। ও এমন কথা বলায় আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম।’

বিমানে শাকিবের সঙ্গে ছবি তোলার বিষয়ে মিষ্টি জান্নাত আরও যোগ করেন, ‘ওই ছবি আসলে আমি তুলতে চাইনি। ওই দিনের অনেক ভিডিও আমার কাছে আছে। কিন্তু আমি সেগুলো প্রকাশ করব না। কারণ সবাই ভাববে, আমি শাকিবকে বিক্রি করে খাচ্ছি বা তাঁর নাম ব্যবহার করে আলোচনায় আসতে চাচ্ছি।’ এই বিষয়ে মিষ্টি আর কথা বাড়াতে রাজি হননি।এদিকে, মিষ্টি জান্নাতের এমন মন্তব্যের বিপরীতে বরাবরের মতোই সম্পূর্ণ নিশ্চুপ রয়েছেন শাকিব খান। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যত বিতর্কই আসুক না কেন, সাধারণত নীরব থাকাই এই নায়কের কৌশল।

এমনকি সদ্য কন্যা সন্তানের বাবা হওয়ার পরও শাকিবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে তার স্ত্রী শবনম বুবলী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যাসন্তানের আগমনের এই সুখবর ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন। গত ১১ মে শাকিব ও বুবলীর ঘর আলো করে জন্ম নেয় এক কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে শার্লিন খান।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category