• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

অনলাইন ডেস্ক | / ৬৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা।

গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলের নেতৃত্বে ছিলেন ক্রেগ আরভাইন। পরে তিনি সরে দাঁড়ালে ডিসেম্বরে এনগারাভাকে টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে বোর্ড। এখন পর্যন্ত ১১টি টেস্টে ২৫ উইকেট নিয়েছেন তিনি।

সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে ও নিউম্যান নিয়ামহুরি।

তবে এই সিরিজে দল পাচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে ২০২৬ ভাইটালিটি ব্লাস্টে খেলতে ব্যস্ত থাকায় তিনি ছুটিতে রয়েছেন।

আগামী ২৮ জুলাই (রবিবার) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

জিম্বাবুয়ে টেস্ট দল:
রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেলর ও তাফাদজোয়া সিগা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category