• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

অনলাইন ডেস্ক / ৭০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

বড় পর্দায় আর্জেন্টিনা ও জর্ডানের খেলা দেখাকে কেন্দ্র করে হবিগঞ্জে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল স্কুলবাড়ি মাঠে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে কেউ গুরুতর আহত হননি।

স্থানীয়রা জানান, রোববার সকালে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার জন্য স্থানীয়ভাবে স্কুলবাড়ি মাঠে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ির দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তখন উভয় পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে লোকজন দুভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হলেও কারো আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

সদর মডেল থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর চেয়ারে বসা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category