• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

উপসাগরীয় আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় বিমান সংস্থাগুলোকে সতর্কবার্তা

অনলাইন ডেস্ক / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

অনলাইন ডেস্ক || মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধাবস্থা ও নিরাপত্তা সংকটের কারণে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় বিমান সংস্থাগুলোকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) এক নির্দেশনায় বিমান সংস্থাগুলোকে এই অঞ্চলের জলসীমা ও আকাশপথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

ইএএসএ জানিয়েছে, বিমান সংস্থাগুলোর এখন বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান উপসাগরের কাছাকাছি আকাশসীমা দিয়ে বেসামরিক বিমান পরিচালনা করা উচিত নয়।

ইউরোপীয় এই বিমান চলাচল নিরাপত্তা সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত সামরিক তৎপরতা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে বলা হয়— উপসাগরীয় অঞ্চলে অপ্রত্যাশিত সামরিক পরিস্থিতি, আকস্মিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ড্রোন হামলা, যুদ্ধবিমানের মহড়া এবং বিমান-প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য ব্যবহারের ঝুঁকি রয়েছে। এই বিষয়গুলো সংশ্লিষ্ট আকাশসীমার সমস্ত উচ্চতা এবং ফ্লাইট লেভেলে বেসামরিক বিমান চলাচলের জন্য অত্যন্ত উচ্চ মাত্রার ঝুঁকি তৈরি করছে।

এর আগে, সংস্থাটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বিমান সংস্থাগুলোকে ইরান, ইরাক এবং লেবাননের আকাশসীমা সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। এবার সেই সতর্কতার পরিধি বাড়িয়ে পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংলগ্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও বেসামরিক বিমান চলাচলের রুটগুলোকেও ঝুঁকির আওতায় আনা হলো।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, ইএএসএ-এর এই সতর্ক বার্তার কারণে ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর রুট পুনর্নির্ধারণ করতে হবে, যার ফলে বিমান সংস্থাগুলোর সময় ও জ্বালানি খরচ উভয়ই বৃদ্ধি পেতে পারে। আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category