• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

কুমিল্লায় পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / ৫০ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুমিল্লায় পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৯ জুলাই) নগরীর কান্দিরপাড় সাত্তার খান কমপ্লেক্সে পূবালী ব‍্যাংক পিএলসি, চকবাজার ইসলামিক ব‍্যাংকিং শাখা, কুমিল্লার উদ‍্যোগে “ক‍্যাশলেস কান্দিরপাড়” শিরোনামে ক‍্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে একটি ক‍্যাশলেস ক‍্যাম্পেইন আয়োজন করা হয়।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব‍্যবস্থাপক মোঃ মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব‍্যবস্থাপক

‎(কুমিল্লা প্রধান শাখা) মোসাম্মত রেহানা আক্তার, মামনুন হাসান বকুল, সভাপতি সাত্তার খান কমপ্লেক্স মালিক সমিতি, ফরহাদ হোসেন সুমন,সেক্রেটারি, সাত্তার খান কমপ্লেক্স মালিক সমিতি, দূর্জটি প্রসাদ ভট্টাচার্য, সহকারী মহাব‍্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা, মোঃ ইউসুফ ফারুক, সহকারী মহাব‍্যবস্থাপক, জেলা পরিষদ শাখা, কুমিল্লা, মোঃ মশিউর রহমান, সহকারী মহাব‍্যবস্থাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা,কুমিল্লা, জনাব মোঃ আকতার হোসেন, সিনিওর প্রিন্সিপাল অফিসার, আঞ্চলিক কার্যালয়,কুমিল্লা।

‎সভাপতিত্ব করেন এ,কে,এম, সাফিউল আলম, সহকারী মহাব‍্যবস্থাপক, চকবাজার ইসলামী ব‍্যাংকিং শাখা,কুমিল্লা। সঞ্চালনা করেন চকবাজার ইসলামী ব‍্যাংকিং শাখার সিনিওর অফিসার মোঃ আনিছুর রহমান ও এডিসি অফিসার মোঃ রাশেদুল হাছান।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মাইনুল ইসলাম বক্তব্যে বলেন বাংলাদেশ ব‍্যাংকের নির্দেশে ডিজিটাল ব‍্যাংকিং প্রসারে সর্বাত্বক সহযোগিতার করা হবে। তিনি এ ক‍্যাম্পেইনের আওতায় POS/Bangla QR এর লেনদেনের চার্জ অনেকাংশে কমিয়ে ব‍্যাবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

‎এছাড়া আরো উপস্থিত ছিলেন সাত্তার খান কমপ্লেক্সের পরিচালনা কমিটির সদস‍্যবৃন্দ,ব‍্যাবসায়ীবৃন্দ,গ্রাহক,শুভানুধ‍্যায়ী, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার কর্মকর্তা কর্মচারী,চকবাজার ইসলামী ব‍্যাংকিং শাখা কুমিল্লা সহ অন‍্যান‍্য শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎অনুষ্ঠান শেষে সাত্তার খান কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত মোবাইল মার্কেটে একটি স্টল উদ্ভোদন করা হয়। এখানে গ্রাহকগন হিসাব খোলার সাথে সাথেই বাংলা কিউআর, ইনসট‍্যান্ট ডেবিট কার্ড পাবেন। এছাড়াও সম্পূর্ণ ফ্রী POS মেশিন পাবেন যেখানে লেনদেনের চার্জ হবে খুবই কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category