• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গ্রাহকের দাবি পরিশোধ না করে সম্পদ কেনা, ব্যক্তিগত বিনিয়োগে বীমার অর্থ ব্যবহার এবং প্রিমিয়াম না দিয়েই আমদানি—বীমা খাতের এমন নানা অনিয়মের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি গোষ্ঠী এ খাত থেকে বাড়তি সুবিধা নিয়ে আসছে। সংস্কারের উদ্যোগ নিতেই তারা বাধা দিতে শুরু করেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা ও ব্যাংকিং খাতের অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ব্যাংকিং খাত যে অবস্থায় পৌঁছেছে, বীমা খাতের অবস্থাও তার চেয়ে ভালো নয়। বরং বীমা খাতেও একই ধরনের অনিয়ম ও অপব্যবহার চলছে।

অর্থমন্ত্রী বলেন, আমি যখনই ইনস্যুরেন্স সেক্টরে হাত দিলাম, দেখলাম একই অবস্থা। বীমা কোম্পানিগুলো মিসইউজ করেছে। গ্রাহকের ক্লেইম পেমেন্ট করছে না, অথচ নিজেরা প্রপার্টি কিনেছে।

তিনি আরও বলেন, বীমা কোম্পানিগুলো বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে। কেউ কেউ ব্যক্তিগতভাবেও বিনিয়োগ করছে, আবার বীমার টাকাও বিনিয়োগে ব্যবহার করছে। সব মিলিয়ে খাতটিতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রভাবশালীদের বাধার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বীমা খাতে যখন হাত দিয়েছি, সব পাওয়ারফুল লোকজন বাধা দিতে শুরু করেছে। কারণ তারা অনেক দিন ধরেই অতিরিক্ত সুবিধা নিচ্ছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।

বীমা খাতের অনিয়মের উদাহরণ দিতে গিয়ে অর্থমন্ত্রী জানান, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ বীমা সুরক্ষা ব্যবহার করেই পণ্য আমদানি করা হয়েছে।

পণ্য দেশে পৌঁছানোর পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন তিনি।

এর ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বীমা কোম্পানিগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, এসব বিষয়ে কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা সামনে আসছে। শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে।

এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিত ব্যবস্থার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে ব্যবসায়ী, ব্যাংকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন আমির খসরু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তিনি নিজেও সংস্কারের চেষ্টা করছেন। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, সরকার সব অংশীজনের সঙ্গে নিয়মিত আলোচনা করতে আগ্রহী। এ ক্ষেত্রে ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে এবং নিজেদের অভিজ্ঞতা ও মতামত জানাতে হবে।

তাঁর ভাষায়, সরকার সংস্কারে যতই সক্রিয় হোক, অংশীজনেরা এগিয়ে না এলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না।

কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, বিদেশে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনায় এনবিআরের বিষয়টি বারবার সামনে আসছে।

আমির খসরু বলেন, জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি—এনবিআরের ব্যাপারটা তারা বারবার সামনে নিয়ে আসছে।

এ কারণে শুধু এনবিআর নয়, সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ ও আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।

ব্যবসায়ী ও অন্যান্য অংশীজনের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, সরকার আলোচনা করতে প্রস্তুত। তবে সরকার উদ্যোগ না নিলেও ব্যবসায়ীদের নিজেদের অবস্থান থেকে সমস্যাগুলো তুলে ধরতে হবে।

সংস্কারের ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, সরকার যতই আগ্রাসী হোক সংস্কারের ব্যাপারে, যতই সক্রিয় হোক, অংশীজনেরা এগিয়ে না এলে এটা হবে না। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ, এগিয়ে আসুন। আমরা প্রস্তুত।

অর্থমন্ত্রীর মতে, রাজনৈতিক সরকারের অন্যতম দায়িত্ব হলো দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া।

তিনি বলেন, সংস্কারের স্বার্থে বেদনাদায়ক সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত। এমন সিদ্ধান্তের ফলে দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের জীবনযাত্রার উন্নতি হলে সেটিই হবে রাজনৈতিক সরকারের কর্তব্য।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়েও কথা বলেন।

তিনি জানান, উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। চালুর আগে বিভিন্নভাবে এর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।

ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান গভর্নর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category