• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত “দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে” যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার অপচেষ্টা প্রতিহত করা হবেঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী “নৈতিক নেতৃত্বের উত্থানে জাগ্রত হোক আগামীর বাংলাদেশ” ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

“দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে” যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার অপচেষ্টা প্রতিহত করা হবেঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ২৪ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার জন্য ইতিমধ্যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

মন্ত্রী আরো বলেন,এই দুর্বৃত্তরা বিগত দিনে বাংলাদেশকে লুটপাট করে গেছে। সেই লুটপাটের মাশুল এখনো বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক,বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হোক।

তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। যেসব দুর্বৃত্ত বাংলাদেশের অর্থনীতিকে বাধাগ্রস্থ করতে চাচ্ছে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।

এসময় অর্থমন্ত্রী আরো বলেন,চট্টগ্রাম বিমানবন্দরকে কার্যকরীভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দিতে খুব শীঘ্রই কাজ শুরু হবে ।

চট্টগ্রাম বিমানবন্দরকে লজিস্টিক হাব করা হবে উল্লেখ করে বলেন,কার্গো ভিলেজের পাশাপাশি কোল্ড চেইনের জন্য আলাদা স্টোরেজ হবে চট্টগ্রাম বিমানবন্দরে।

দেশে যে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে তা সমাধানে সরকার কাজ শুরু করেছে জানিয়ে অর্থমন্ত্রী আরো জানান,এসব সেক্টরে কাজ করতে বিদেশী কোম্পানী এরইমধ্যে দেশে এসেছে । আগামী ১/২ বছরের মধ্যে গ্যাসের সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

এছাড়া দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের এই বর্ষীয়ান বিএনপি নেতা ও চট্টগ্রাম -১১ আসনের সাংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category