• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

ডেমরায় নামজারি সিন্ডিকেটের দাপট

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

#অতিরিক্ত বিভাগীয় কমিশনারের বাতিল আদেশও ‘অমান্য’

#রাকিবুল ইসলামের রিরুদ্ধে প্রায় কোটি টাকা ঘুষে নামজারির অভিযোগ

আদালতের স্থগিতাদেশ, ঊর্ধ্বতন রাজস্ব কর্মকর্তার আপিল এবং পরবর্তী বাতিল আদেশ—কোনোটিই যেন বাধা হতে পারেনি ঢাকার ডেমরা রাজস্ব সার্কেলের কথিত নামজারি সিন্ডিকেটের! সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল ইসলামের বিরুদ্ধে আদালতের আদেশ উপেক্ষা করে নামজারি প্রদান, প্রায় ১ কোটি টাকা ঘুষ লেনদেন এবং ইউনিয়ন ভূমি সহকারীদের সঙ্গে যোগসাজশে সরকারি জমি ব্যক্তি মালিকানায় নামজারি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে নামজারি মামলা নং ১২৬৯১/২৫-২৬। ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে দেওয়া লিখিত অভিযোগে মোঃ মাহামুদুল হাসান মুরাদ দাবি করেছেন, সংশ্লিষ্ট তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে আদালতের স্থগিতাদেশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যক্রম চলমান থাকার বিষয়টি জানানো সত্ত্বেও ২৯ এপ্রিল ২০২৬ তারিখে ওই সম্পত্তির নামজারি দেওয়া হয়।

অভিযোগকারীর দাবি, নামজারির সুবিধাভোগী জনৈক রাম আনন্দ মন্ডলকে অবৈধ প্রভাব খাটিয়ে নামজারি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রায় এক কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগও করা হয়েছে।

বাতিল হলো নামজারি, তবু বাস্তবায়নে গড়িমসি?

অভিযোগপত্র অনুযায়ী, বিষয়টি গড়ায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ঢাকার আপিল আদালতে। ১৭ আগস্ট ২০২৬ শুনানির পর ১২৬৯১/২৫-২৬ নম্বর নামজারি বাতিলের আদেশ দেওয়া হয় বলে অভিযোগকারী দাবি করেছেন।

অভিযোগকারীর দাবি, আদেশ বাস্তবায়নের পরিবর্তে ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নানা ধরনের তালবাহানা করছেন। ফলে শুধু নামজারি প্রক্রিয়া নিয়েই নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।

সরকারি জমি ‘ব্যক্তির’ করে দেওয়ার অভিযোগ

অভিযোগপত্রে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো—ডেমরা রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে একাধিক সরকারি জমি ব্যক্তি মালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ।

ভূমি অফিসের নথিতে সরকারি জমির শ্রেণি বা মালিকানা পরিবর্তন করে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হলে তা সরকারি সম্পত্তির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নামজারি রেকর্ড, খতিয়ান, দলিল, মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন এবং সরকারি সম্পত্তির শ্রেণিভুক্তির নথি পর্যালোচনা জরুরি।

অভিযোগগুলোর বিষয়ে এসিল্যান্ড রাকিবুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে, অভিযোগকারীর দাবি অনুযায়ী তিনি সরাসরি বক্তব্য না দিয়ে অন্য এক সাংবাদিকের মাধ্যমে প্রতিবেদককে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন। তবে অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নথি ও প্রশাসনিক তদন্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category