• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে এলজিইডির কোটি কোটি টাকার রাস্তা নির্মাণে হরিলুট: উধাও সাইনবোর্ড, তথ্য চাইলে মামলার হুমকি দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণেরঅংশগ্রহণ-জনপ্রশাসন উপদেষ্টা ৩৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে কৃষ্ণা দে (১৫) নামে কিশোরী নিখোঁজ: বন্দর থানায় জিডি দায়ের মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক ক্রসফায়ারকে না বলার জন্য সরকারকে ধন্যবাদ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪ শিগগিরই আয়োজন করা হবে পুতিন-জেলেনস্কি বৈঠক: ট্রাম্প শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৫০

অনলাইন ডেস্ক / ২৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

দ্রুতগতির দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া যাওয়ার রেলপথে এ দুর্ঘটনা ঘটে। রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আঞ্চলিক সরকারের একটি সূত্র অন্তত ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনের বগিকে উঁচু রেলপথের ওপর আটকে থাকতে দেখা যায়। রেলপথের নিচের ঢালে ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের বিভিন্ন ধ্বংসাবশেষ।

নিকটবর্তী উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান স্পেনের রেডিও স্টেশন কাদেনা সেরকে জানান, জরুরি সেবার কর্মীরা যাত্রী ও আহত ব্যক্তিদের আশ্রয় দেয়ার জন্য স্থানীয় পরিষদকে প্রস্তুতি নিতে বলেছেন। এ জন্য একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার উদ্যোগ নেয়া হয়।

এ দুর্ঘটনার মাত্র নয় মাস আগে একই রেলপথে দুই পরিচালনাকারী সংস্থার ট্রেনের দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। গত জানুয়ারিতে কর্দোবা প্রদেশের আদামুজের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ওই দুর্ঘটনার পর দেশটির রেলপথের রক্ষণাবেক্ষণে সাম্প্রতিক বছরগুলোতে পর্যাপ্ত বিনিয়োগ হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়।

বুধবারের দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দিনের কর্মসূচি বাতিল করা হয়। বিরোধীদল পিপলস পার্টিও তাদের সব নির্বাচনি প্রচার অনুষ্ঠান স্থগিত করেছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category