চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ২নং মাইলের মাথা এলাকা থেকে কৃষ্ণা দে (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ১৯ অক্টোবর (সোমবার) বিকেল ৩টার দিকে সে নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে পারিবারিক সূত্রে জানায়।
এ ঘটনায় নিখোঁজ কিশোরীর মা মেঘনা রাণী দাশ বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৫৫৫, তারিখ: ২৬ অক্টোবর ২০২৬) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ কৃষ্ণা দে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার রাজকুমার দে ও মেঘনা রাণী দাশের মেয়ে। তারা বর্তমানে চট্টগ্রামের বন্দর থানা এলাকায় পরিবারসহ বসবাস করছেন।
নিখোঁজ কৃষ্ণা দে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন তার মা মেঘনা রানী দাশ।