ব্যতিক্রমী ও সৃজনশীল উপজেলা নির্বাহী অফিসার (UNO) কুমিল্লার দেবিদ্বার উপজেলার অশোক বিক্রম চাকমা।
দাপ্তরিক কাজের বাইরে গিয়ে নিজ উদ্যোগে সমাজ গঠনে বইয়ের লাইব্রেরি ও পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছেন। সাংবাদিক সহ শত শত মানুষকে তিনি ইতিমধ্যে বই উপহার দিয়েছেন। পরিকল্পনা নিচ্ছেন সীতাতপ নিয়ন্ত্রিত গণ গ্রন্থাগার করার। এছাড়াও তিনি রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।
প্রশাসনিক পরিমণ্ডলে মাঠপর্যায়ে এমন কাজের জন্য একাধিক ইউএনও বিভিন্ন সময়ে বেশ প্রশংসিত হয়েছেন। তবে তাঁদের মধ্যে অন্যতম একটি উদাহরণ হলো কুমিল্লার দেবিদ্বারের উপজেলার ইউএনও অশোক বিক্রম চাকমা। যিনি পুরো উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে জনসচেতনতামূলক সবার প্রস্তুতি নিচ্ছেন, মাদক বাল্যবিয়ে,ইফটেজিং কিশোর গ্যাং বিষয়ক সচেতনা মূলক সভা করবেন। দেবিদ্বার কে একটি সবুজ বাগান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছেন এবং কাজ শুরু করেছেন। বই ও বৃক্ষপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করেছেন। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
০৩ নভেম্বর মঙ্গলবার উপজেলা কর্মরত সকল এনজিও এর সহযোগিতায় শিশু পরিবারে বেশ কিছু গাছের চারা লাগানোর মধ্যে দিয়ে সরকার ঘোষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখবেন জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মোমান এনজিও ফোরামের আহবায়ক মোহাম্মদ সাইফুল করিম, আবেদা-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূঁইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা (সি ই ও) উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম, পেইজের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ এমদাদ হোসেন, পপির শাখা ব্যবস্থাপক শেখ ফয়সাল,সাংবাদিক ও লিড, লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিমিটেড ( স্বেচ্ছাসেবী সংগঠন) এর চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মারুফ প্রমূখ।