• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
মাছের খাদ্যে ন্যানো বিপ্লবের পথে যবিপ্রবি, দ্বিতীয় পেটেন্ট পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার গোমতীর চরে সবজি চাষে ১০ নারী কৃষাণীকে এক লাখ টাকা জেলা প্রশাসনের অনুদান দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতি দিকে দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের চৌদ্দগ্রামে বিল্লাল হত্যা: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আসামিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কাচিসাইর আলোর দিশারি উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি : / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কাচিসাইর আলোর দিশারীর উদ্যোগে এবং সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে অংশনেয় এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা।পরীক্ষায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে অংশগ্রহণ করে। এ সময় বৃত্তি পরীক্ষায় আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিসাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মুর্শেদুল কবির খোকন ভূইয়া স্কুল কমিটির সভাপতি এডভোকেট ফারুক সরকার কাচিসাইর আলোর দিশারীর সভাপতি গাজী মোঃ আলী আজম সাধারণ সম্পাদক মোঃ আফরোজ সরকার ও শিক্ষক নজরুল ইসলাম মুন্সী।
পরীক্ষায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন অতিথি বৃন্দ ও সংশ্লিষ্টরা।
এ সময় কাচিসাইর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ তাজুল ইসলাম সিকদার সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহ পরীক্ষার্থীদের অভিভাবক বৃন্দরা।
পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আলোর দিশারীর নেতৃবৃন্দ, আয়োজক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল প্রশংসনীয়।
শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আলোর দিশারীর এ মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষাবিদ (অবঃ) মোঃ মফিজুল ইসলাম মাস্টার ও কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category