• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা নিয়ে যা বলল ইরান

অনলাইন ডেস্ক / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থযুক্ত বিস্ফোরক দিয়ে হামলার পরিকল্পনার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্যের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব অভিযোগ নাকচ করেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, তেহরান যুক্তরাষ্ট্রের রাজধানীতে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করছে।

প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে ইরান। তবে এ ধরনের হামলা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত তেহরান নিয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

‘ডার্টি বোমা’ হলো প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে তৈরি এক ধরনের অস্ত্র। বিস্ফোরণের মাধ্যমে এটি আশপাশে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে।

তথ্যসূত্র: আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category