• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

পহেলা ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাকশ্রমিকরা: বোর্ড চেয়ারম্যান

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতে কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বোর্ডের চেয়ারম্যান বলেন, পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার বিষয়ে কোনো চাপ ছিল না। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় বোর্ডের সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে।

এ সময় মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।

একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় ত্রিপক্ষীয় জরুরি সভা। তবে এসব উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলন থামেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category