• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মনোহরগন্জে সরকারি প্রকল্পের সাইটে টাকা আদায়ের অভিযোগ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফয়সালের বিরুদ্ধে! চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ৪২ হাজার টাকা নিয়েও কাজ হয়নি, ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব শরীয়তপুরে স্বাস্থ্য অফিস থেকে রাতে ব্যান্ডেজ বিক্রির অভিযোগ

কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ

অনলাইন ডেস্ক / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা, বিয়ার, কসমেটিকস, বাজি ও একটি আইফোনসহ ৩ লাখ ৮৬ হাজার ১৩০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা গত ২৪ ঘণ্টায় (২৩ নভেম্বর রাত ১১টা থেকে ২৪ নভেম্বর রাত ১১টা পর্যন্ত) সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত থেকে ৩৩ কেজি গাঁজা, ২৪ বোতল বিয়ার, ৩৬২ পিস কসমেটিকস সামগ্রী, ২৯৪ পিস বাজি এবং একটি আইফোন জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৬ হাজার ১৩০ টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category