• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

কলেজের ইমামকে চাকরিচ্যুত করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও মুসল্লীদের অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক / / / ১২৩ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

রাতের আধারে কুমিল্লা ভিক্টোরিয়াম কলেজের ইমামকে চাকরিচ্যুত করার প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও মুসল্লীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) জামে মসজিদের ইমাম ও খতিব, কুমিল্লা জেলা আহলে সুন্নাত আল জামাত ইমাম পরিষদের প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মারুফ বিল্লাহ’কে ক্ষমতার অপব্যবহার করে চাকরিচ্যুত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থী ও মুসল্লীগ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজ প্রশাসনিক ভবনের সামনে ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভুঁইয়ার পদত্যাগ ও ইমামকে পূনরায় পুনর্বহালের দাবি তুলেন শিক্ষার্থী ও মুসল্লীগন।

“জালোরে জালো, আগুন জালো” ফ্যাসিস্টের গদিতে, আগুন জালো একসাথে” ইসলামের শত্রুরা হাশিয়ার সাবধান ” দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ” ফ্যাসিস্টের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলে শ্লোগান দেন অবস্থানরত শিক্ষার্থী ও মুসল্লীরা।

সাধারণ শিক্ষার্থী ও মুসল্লীরা বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) জামে মসজিদের ইমাম ও খতিব, আহলে সুন্নাত আল জামাত ইমাম পরিষদের প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মারুফ বিল্লাহ’কে কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত, প্রতিহিংসা ও ক্ষমতার অপব্যবহারের বহির্প্রকাশ। আমরা এই ধর্ম বিদ্বেষী অধ্যক্ষের পদত্যাগ চাই। রাতের আধারে কিভাবে তিনি হুজুরের বাড়িতে পুলিশ পাঠায় ও অব্যহতির চিঠি পাঠায়। এ ফ্যাসিস্ট অধ্যক্ষের পদত্যাগ চাই।

তারা আরও বলেন, ইমাম, সমাজের এ দাবি অনতিবিলম্বে পূরণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় ইমাম সমাজ ও তাওহিদি জনতাকে সাথে নিয়ে রাজপথে গণআন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category