• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

পাবনা প্রতিনিধি : / ৮৩ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে মজিরন খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পাবনার ফরিদপুর উপজেলা র চিতুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলীর স্ত্রী।

১২ মার্চ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাঙ্গুড়া রেলগেটের পশ্চিমের তেতলতলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা এবং রেলের চাবিম্যানের সাথে কথা বলে জানা যায়, সকালে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেন আসছিলো। এমন সময় ভাঙ্গুড়া রেলগেট থেকে রেললাইনের উপর দিয়ে পায়ে হেঁটে মহিলাটিও আসছিলো। হঠাৎ ট্রেনের নিচে কাটা পরেন তিনি। পা দুটি বিছিন্ন হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল উদ্দিন কে বিষয়টি অবহিত করা হয়।

ওসি মোঃ দুলাল উদ্দিন বলেন, ৭.৩০ থেকে ৭.৪৫ সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পরে ওই নারী নিহত হন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category