রোববার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন নুরুল হক।
ছাত্রনেতাদের কয়েক দিনের নানা ধরনের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘তারা আমাদের পরিচিত ছোট ভাই। আমি অনুরোধ করব, যারা দায়িত্বশীল আছেন, তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন। এমন কোনো কথা বলবেন না, যাতে করে উসকানি তৈরি হয়, যড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি করে দেয়।’
গণ অধিকার পরিষদের চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।







