• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সিএমপির আন্তঃ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:এসএএফ ১ নং কোম্পানি এবং পিওএম ড্র হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:- / ১৪৯ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি)কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
২৫ জুন,মঙ্গলবার,বিকাল সাড়ে ৪টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে সামাজিকীকরণ ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়, টিম বিল্ডিং হয়। এই বোঝাপড়ার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর প্রতি আগ্রহ জাগে। টিম সিএমপিও একইভাবে এগিয়ে যাচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক)মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা; চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দীন মোঃ রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সিএমপি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। গ্রুপ এ-তে আছে পশ্চিম বিভাগ, ট্রান্সপোর্ট-সরবরাহ বিভাগ (যৌথ), ডিবি-সিটিএসবি (যৌথ) ও পিওএম-২। গ্রুপ বি-তে আছে ট্রাফিক (পশ্চিম) বিভাগ, উত্তর বিভাগ ও সদর বিভাগ। গ্রুপ সি-তে এ আছে ট্রাফিক (বন্দর) বিভাগ, দক্ষিণ বিভাগ, পশ্চিম বিভাগ, এসএএফ-৩ ও বন্দর বিভাগ। গ্রুপ ডি-তে আছে ট্রাফিক (উত্তর) বিভাগ, ট্রাফিক (দক্ষিণ) বিভাগ, এসএএফ-১ ও পিওএম-১ বিভাগ। গ্রুপ পর্বে প্রতি দলের তিনটি করে ম্যাচ থাকবে। গ্রুপ পর্বের প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল নকআউট পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। গ্রুপ পর্বে ২৪টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনালে ২টি ও ফাইনালসহ মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফাইনাল ম্যাচ জুলাই মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি পরিচালনা করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ফুটবল কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবাদুল হক লুলু। উদ্বোধনী ম্যাচে এসএএফ ১ নং কোম্পানি এবং পিওএম ১ নং কোম্পানি মুখোমুখী হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
পিওএম-১ কোম্পানির পক্ষে গোল করেন জেহাদুল ইসলাম ও এসএএফ-১ কোম্পানির পক্ষে গোল করেন সজীব দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category