নগরীর দক্ষিণ হালিশহরের স্টামফোর্ড স্পোর্টস এরিনায় বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ।
উদ্বোধনী ম্যাচে সিনিয়র দল বিশাল ব্যবধানে জয়লাভ করে। হারুন এর সিনিয়র দল ৭-০ গোলের ব্যবধানে মুরাদের জুনিয়র দল কে হারিয়েছে।
ম্যাচের শুরুতেই উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করে প্রীতি ফুটবল ম্যাচ উদ্ধোধন করেন প্রধান অতিথি ৩৯ নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ ওসমান গনি, সম্মানিত বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক মোঃ শাহেদ ,আলোচক অতিথি ছিলেন দারুল হিকমাহ মাদ্রাসার অধ্যক্ষ ডাঃ মোঃ সাহিদুল ইসলাম, সংগঠক মোঃ ফখরুল ইসলাম, মোঃ আনিসুর রহমান , সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, ছাত্র সংগঠক আব্দুল্লাহ আল মামুন এবং ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী মোঃ ইলিয়াছ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব শিবির, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব তরুণ ও ছাত্র সমাজ কে ক্রীড়া ও সাহিত্য -সাংস্কৃতিক চর্চা এবং সুষ্ঠু ধারার বিনোদনে মনোনিবেশ করতে বিশেষ ভাবে অনুরোধ জানান।