• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র

ট্রাইব্যুনালে হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চিকিৎসক-সাংবাদিকদের সাক্ষ্য

অনলাইন ডেস্ক / / ৮২ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দশম দিনে একজন চিকিৎসক ও দুইজন ফটো সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

সাক্ষী দিয়েছেন রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন, সিলেটের স্থানীয় একটি পত্রিকার চিফ ফটোগ্রাফার হুমায়ুন কবির লিটন ও একই পত্রিকার ফটো সাংবাদিক মো. মোহিদ হোসেন।

এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের উপস্থিতিতে বেলা পৌনে ১২টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

দুপুরের পরে রাজধানীর বিভিন্ন হাসপাতালের আরও তিনজন চিকিৎসক সাক্ষ্য দেবেন। এই মামলায় গত ৯ দিনে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনাসহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আদালতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category