• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল

হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফাইনালের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৪ দলের জয়

ক্রীড়া প্রতিবেদক: / ১৪৯ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আন্তঃ ক্লাব কাপ ফাইনালের প্রস্তুতি ম্যাচ হিসেবে গতকাল শনিবার বিকেলে ৩৯ নং ওয়ার্ড সিডিএ বালুর মাঠে নিয়মিত অনুশীলন শেষে এই প্রস্তুতি ম্যাচে অনুর্ধ্ব ১৪বছরের ফুটবল টিম ৩-১ গোলে জয় অনুর্ধ্ব -১৭টিম কে পরাজিত করে।

জয়ী দলের গোলদাতা ১৪ টিমের পক্ষে শামীম,রকিব-২টি এবং ১৬টিমের পক্ষে শাহাদাত হোসেন ১গোল পরিশোধ করে টিমের সম্মান রক্ষা করেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে একই মাঠে অনুষ্ঠিত অপর প্রস্তুতি ম্যাচে অনুর্ধ্ব -১৭টিম ৩-২ গোলে অনুর্ধ্ব -১৫টিম কে হারিয়ে দেয়। জয়ী দলের রবিন২টি, আমির খন্দকার একটি এবং পরাজিত দলের আরিফ ও সাকিব ১টি করে গোল পরিশোধ করে।

উল্লেখ্য যে, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ৩য় আন্তঃএকাডেমি কাপ ফুটবলে পদ্মা হাউস ও মেঘনা – যমুনা হাউস টিম ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।
ম্যাচ পরিচালনা করেন টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী ছিলেন – সাজিদ ও আইমান। ম্যাচ পরিদর্শন করেছেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ ও সিনিয়র ডিভিশন লিগের ফুটবলার মোঃ মামুন, পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার, মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, অভিভাবক সদস্য মোঃ রাসেল, জিয়া উদ্দিন জিয়া, খোরশেদ আলম এবং একাডেমি সিনিয়র সদস্য ও সাবেক গোলকিপারের মোঃ হানিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category