রবিবার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, উপজেলা পর্যায় থেকে তথ্য যাচাই করার কারণে কিছুটা সময় বেশি লাগছে। আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা তথ্য পাঠানোর সময় বাড়ানোর অনুরোধ করায় এ সময়সীমা বাড়ানো হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) মাউশির নয়টি আঞ্চলিক কার্যালয় থেকে শূন্য পদের সঠিকতা যাচাইয়ের তথ্য মাউশিতে পাঠানো হবে। এরপর সেগুলো সমন্বয় করে এনটিআরসিএকে পাঠানো হবে। মাউশিতে এনটিআরসিএর কাছে তথ্য পাঠানোর পর গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন বলেন, ‘শূন্য পদের সঠিকতা যাচাই করে আগামীকাল সোমবার আঞ্চলিক কার্যালয় থেকে আমাদের কাছে তথ্য পাঠানো হবে। এরপর আমরা তা এনটিআরসিএকে অবহিত করব।’







