• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

১৮০ দিন অনুপস্থিত, কর পরিদর্শক চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক / / ৮৭ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে একেএম আসাদুজ্জামান নূর নামে এক কর পরিদর্শককে চাকরিচ্যুত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অফিসে রেকর্ড ১৮০ দিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারণে রোববার তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

এ বিষয়ে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৩ আগস্ট একেএম আসাদুজ্জামান নূরকে পরিদর্শী রেঞ্জ-৪-এ বদলি করা হয়। সতর্ক করার পরও তিনি নিজেকে সংশোধন করেননি। নতুন কর্মস্থলে যোগদানের পরও তিনি বিনা অনুমতিতে নিয়মিত অনুপস্থিত থাকতে থাকেন।

আগের কর্মস্থলের তুলনায় পরিদর্শী রেঞ্জ-৪-এ তার অনুপস্থিতির হার দ্বিগুণ ছিল। রেঞ্জটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৪ আগস্ট থেকে ২০২৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি মোট ১২৬ দিন অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

এ কারণে পরিদর্শী রেঞ্জ-৪-এর যুগ্ম কমিশনার তার কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। তবে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। আগের ও বর্তমান কর্মস্থল মিলিয়ে তিনি মোট ১৮০ দিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার এমন আচরণে অফিসের শৃঙ্খলা ভঙ্গ হওয়ার পাশাপাশি রাজস্ব আদায়ে ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪ সালের ১৬ জানুয়ারি বরিশাল কর অঞ্চলের কমিশনার তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনবিআরকে চিঠি দেন। পরে ওই বছরের ১২ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি তিনি যে জবাব দেন, তা সন্তোষজনক না হওয়ায় এনবিআরের সংশ্লিষ্ট শাখা থেকে সদস্য বরাবর তার বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠানো হয়। অভিযোগনামা প্রেরণের পরও তিনি সশরীরে উপস্থিত হয়ে কোনো জবাব দেননি।

পরবর্তীকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর অঞ্চল বরিশালের পরিদর্শী রেঞ্জ-২-এর যুগ্ম কমিশনারকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে কর পরিদর্শক একেএম আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘ডিজারশন’-এর অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।

এর প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)(গ) ধারা অনুযায়ী তাকে ২০২৪ সালের ৪ জানুয়ারি থেকে চাকরি হতে অপসারণ বা চাকরিচ্যুতির দণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category