• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু

অনলাইন ডেস্ক / / ৭৩ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির লক্ষ্যে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবেদনের পরীক্ষামূলক কার্যক্রম গতকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন এমপিও প্রত্যাশী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আজ বুধবার সকাল ১০টা থেকে আবেদন করতে পারছে।

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার লক্ষ্যে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে জানান উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ।

এদিকে, আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তির আবেদন কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হয়ে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

এর আগে, গত ৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা গণবিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) অথবা ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ গিয়ে (Online MPO Application) লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী :

মন্ত্রণালয়রে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত মানদণ্ড যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে।

সরাসরি আবেদন করা যাবে না: গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো আবেদন সরাসরি (হার্ডকপি), ই-মেইল বা চিঠির মাধ্যমে গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইন লিংকের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে, আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের ক্ষেত্রে সরকার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।

আগামী ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন করার সুযোগ থাকবে বলে জানান উপ-সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category