• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

চাকরি থেকে ছাঁটাই, গার্মেন্ট শ্রমিকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক / / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সাভার পৌরসভা এলাকার মজিদপুরে এক গার্মেন্ট শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্থানীয় কাঁঠালবাগান জামে মসজিদের পাশে মিলটনের বাড়ি থেকে মৃত সাগর জোয়াদ্দারের (৩২) লাশ উদ্ধার করা হয়। তিনি রাজবাড়ী জেলার চন্দিপুর থানার মজিবর রহমানের ছেলে। 

‎জানা যায়, সাগর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর আওতায় সাভার থানাধীন মজিদপুর এলাকায় বসবাস করতেন। তিনি সাভারের বিরুলিয়া রোডে অবস্থিত গ্লোভাল আউটওয়্যার লিমিটেডে (আজিম গ্রুপ) কর্মরত ছিলেন। মাত্র কয়েক দিন আগে তাকে শ্রমিক আন্দোলনে যোগ দেওয়ার কারণে চাকরি থেকে ছাঁটাই করা হয়। এছাড়া গার্মেন্টস কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তিনি একজন আসামি ছিলেন।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই মতিয়ার বলেন, দুপুরে খবর পেয়ে শিকল লাগানো শয়নকক্ষ থেকে রশিতে ঝুলে থাকা সাগরের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সাভার মডেল থানায় নিয়ে আসি। এ সময় তার স্ত্রী মিতু আল-মুসলিম গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। তাদের একটি সন্তান রয়েছে।

তিনি বলেন,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৮টায় লাশ নিয়ে রাজবাড়ী রওনা দিয়েছেন স্বজনরা।

এলাকাবাসী অভিযোগ করে জানান, চাকরি চলে যাওয়া ও মামলার আসামি হওয়ায় বেশ কয়েক দিন ধরে সাগর হতাশায় ভুগছিলেন। ময়নাতদন্ত ছাড়াই থানা থেকে তার লাশ দিয়ে দেওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।

সাভার মডেল থানার ওসি ইমরান আলি জানান, দুপুর ২টায় মো. সাগর জোয়াদ্দার নামের গার্মেন্ট শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। সে আত্মহত্যা করেছে বলে জেনেছি, একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন- তা এসআই মতিয়ার তদন্ত করে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category