ইউনাইটেড এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব এস.এস. কলেজ আয়োজিত ‘ইন্ডিপেনডেন্স ডে শিল্ড কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে অংশগ্রহণকারী ঢাকার ৬টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের এক্স-ক্যাডেটদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
টুর্নামেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্লাটুন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে রানার্স-আপ হয়।

এছাড়াও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের এক্স-ক্যাডেট দলগুলো আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়ে টুর্নামেন্টকে আরও জমজমাট করে তোলে।
আয়োজন সফল করতে বিশেষ অবদান রাখায় কৃতজ্ঞতা জানানো হয়েছে এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, নুরুল কাদের নাসিম এবং শায়লা শারমিনকে।
এছাড়াও কিশোর পলাশের সারাদিনের উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।
